বাংলাদেশ, জেলার সংবাদ

মানিকগঞ্জে খেজুরে তেল মিশিয়ে বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় নিম্নমানের খেজুরে সরিষার তেল মিশিয়ে বিক্রি করার অপরাধে কার্তিক চন্দ্র নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বাজার মনিটরিং অভিযানের সময় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযান চলাকালে কার্তিক চন্দ্রের দোকানে অস্বাস্থ্যকরভাবে খেজুরে সরিষার তেল মিশিয়ে বিক্রির বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে তাৎক্ষণিকভাবে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

পবিত্র রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এদিন শুধু ফলের দোকান নয়, বরং শাকসবজি, তরিতরকারি এবং মাছ-মাংসের দোকানেও তদারকি করা হয়। সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, রোজায় ফলমূলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং গুণগত মান নিশ্চিত করতে অধিদপ্তরের এই ধরনের বাজার মনিটরিং ও সচেতনতামূলক অভিযান নিয়মিত চলমান থাকবে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন