মানিকগঞ্জ সদর ও সিঙ্গাইর থানার ছয়টি মাদক মামলায় জব্দ করা ৩২ কেজি গাঁজা ধ্বংস করেছে আদালত।
বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই মাদক ধ্বংস করা হয়। এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুন হাসান খান উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ২০ কেজি শুকনো গাঁজা এবং ১২ কেজি গাঁজাগাছ।
আদালতের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মামলার আলামত হিসেবে জব্দ করা এসব মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া শেষে ধ্বংস করা হয়েছে।
এ সময় সংশ্লিষ্ট আদালতের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ডিবিসি/ এসভিএন