বাংলাদেশ, জেলার সংবাদ

মানিকগঞ্জে ডাবল মার্ডারের প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

মানিকগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মানিকগঞ্জের দৌলতপুরে চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার প্রধান আসামি ইউসুফ মোল্লা ও তার সহযোগী সুমনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ ভোররাতে ঢাকার শাহ আলী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ মে রাত ১০টার দিকে দৌলতপুর উপজেলার বাচামারা এলাকায় পারিবারিক কলহের জেরে ইউসুফ তার সহযোগী সুমনের সহায়তায় ভাবি আমেনা ও ১৫ মাস বয়সী ভাতিজা আসলামকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। 

 

ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিল। পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা পারিবারিক কলহের জেরে এই জোড়া হত্যাকাণ্ড সংঘটিত করার কথা স্বীকার করেছে। ঘটনার তদন্ত এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন