জেলার সংবাদ

মানিকগঞ্জে বাড়ি ফেরার পথে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারী পোশাকশ্রমিকের

মানিকগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মানিকগঞ্জের শিবালয়ে অটোরিক্সা উল্টে জিয়াসমিন আক্তার (৩৫) নামের এক নারী পোশাককর্মী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অটোরিক্সা চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত জিয়াসমিন আক্তার জেলার শিবালয় উপজেলার ধুসর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। তিনি মানিকগঞ্জ সদরের মুন্নু অ্যাটায়ার লিমিটেড কারখানার শ্রমিক ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অফিস ছুটি শেষে প্রতিদিনের মতো সহকর্মীদের সঙ্গে একটি ভাড়া করা অটোরিক্সায় চড়ে বাড়ি ফিরছিলেন জিয়াসমিন। পথিমধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ অটোরিক্সার চাকা খুলে যায় এবং চালক নিয়ন্ত্রণ হারালে যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই জিয়াসমিন আক্তার প্রাণ হারান।

 

খবর পেয়ে বরংগাইল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত জিয়াসমিনের মরদেহ উদ্ধার করে। এ ছাড়া আহত অটোরিক্সা চালক ও অন্য দুই পোশাক শ্রমিককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রউফ জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন