ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের পুখুরিয়ায় পোশাক শ্রমিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৬ মে) বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সাটুরিয়া উপজেলার তারাসীমা পোশাক কারখানার অন্তত ৫০ জন শ্রমিক নিয়ে বাসটি শিবালয়ের টেপড়ার দিকে যাচ্ছিল। পথে পুখুরিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ৩০ জন শ্রমিক আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি এবং আহতরা সকলেই বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
ডিবিসি/আরএসএল