ডিবিসি নিউজdbcnews.tv

রাজনীতি

মানিকগঞ্জে শৃঙ্খলা ভঙ্গের কারণে হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব বহিষ্কার

মানিকগঞ্জে শৃঙ্খলা ভঙ্গের কারণে হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব বহিষ্কার

রাজনীতি

মানিকগঞ্জে শৃঙ্খলা ভঙ্গের কারণে হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব বহিষ্কার

স্টাফ রিপোর্টার,মানিকগঞ্জ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৫শে আগস্ট ২০২৬ ০৮:৩৮:২২ অপরাহ্ন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সাদাত মো. শাহিনকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংহতিবিরোধী নানা অনাচারের কারণে হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সাদাত মো. শাহিনকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।


কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশক্রমে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এদিকে গতকাল চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ এনে স্থানীয়রা তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেন।


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন