রাজনীতি

মানুষকে স্বস্তি দেয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য: জোনায়েদ সাকি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ৮ই মার্চ ২০২৬ ০৯:০৬:৩৮ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বর্তমান আন্তর্জাতিক বৈরী পরিস্থিতিতে সংকট মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, মানুষকে স্বস্তি দেয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের একটি কনভেনশন হলে গণসংহতি আন্দোলনের জেলা ও মহানগর শাখা আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

 

পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, সেই লক্ষ্য বাস্তবায়ন এবং বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার নানামুখী কাজ করছে। বর্তমান বৈরী আন্তর্জাতিক পরিস্থিতিতে দেশে জ্বালানি তেল আমদানি-রপ্তানিসহ নানা খাতে নতুন করে চ্যালেঞ্জ ও অপার সম্ভাবনা তৈরি হয়েছে। এসব সংকট মোকাবিলায় সবার ধৈর্য ও ঐক্যের প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। গণতান্ত্রিক পদ্ধতিতে দেশকে এগিয়ে নিতে হলে সরকার ও বিরোধী দলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলেও তিনি মনে করেন।

 

দেশের ব্যাংক ব্যবস্থাপনার বিপর্যয় রোধ, অর্থনীতির উন্নয়ন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও কৃষিঋণ মওকুফসহ নানা প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলেও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

 

ওই ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ স্থানীয় বিএনপি ও ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ।

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন