আন্তর্জাতিক

মার্কিন আগ্রাসনের চরম বদলা: পঞ্চম নৌবহর ও ঘাঁটিতে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৩রা জুন ২০২৬ ০৭:৪৪:৪২ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের দুটি হামলার কড়া জবাবে শত্রুদের একটি জাহাজ, মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং ওই অঞ্চলে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। বুধবার (৩ জুন) আইআরজিসির জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই প্রতিশোধমূলক অভিযানের কথা জানানো হয়।

বিবৃতি অনুযায়ী, গভীর রাতে হরমুজ প্রণালির কাছে মার্কিন সামরিক বাহিনীর ছোড়া আকাশপথের অস্ত্রে একটি ইরানি তেলের ট্যাংকারের ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে এই উত্তেজনার সূত্রপাত হয়। এই ঘটনার পরপরই আইআরজিসির নৌবাহিনী পাল্টা পদক্ষেপ হিসেবে 'পানায়া' নামের একটি আমেরিকান-জায়নবাদী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরবর্তীতে মার্কিন বাহিনী আবারও আগ্রাসন চালিয়ে কেশম দ্বীপের দক্ষিণাংশে অবস্থিত আইআরজিসির একটি যোগাযোগ টাওয়ারে আঘাত হানে। এর জবাবে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ওই অঞ্চলের একটি দেশে অবস্থিত মার্কিন বিমান ও হেলিকপ্টার ঘাঁটি এবং পঞ্চম নৌবহরের সদর দপ্তরে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

 

আইআরজিসি তাদের এই অভিযানকে পূর্ববর্তী সতর্কবার্তার বাস্তবায়ন হিসেবে উল্লেখ করে জানিয়েছে, যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে বলে তারা আগেই হুঁশিয়ারি দিয়েছিল এবং এই জবাব তাদের জন্য একটি শিক্ষা। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালির নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে মার্কিন সামরিক বাহিনীকে এর জন্য চরম মূল্য দিতে হবে।

 

সূত্র: প্রেস টিভি

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন