আন্তর্জাতিক, এশিয়া

মার্কিন-ইসরায়েলি সামরিক ও শিল্প স্থাপনায় আইআরজিসি'র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন-ইসরায়েল কর্তৃক ব্যবহৃত কমান্ড, অপারেশনাল ও লজিস্টিক সেন্টার এবং সামরিক-শিল্প অবকাঠামো লক্ষ্য করে'অপারেশন ট্রু প্রমিজ ৪ এর ৯৮তম দফার হামলা শুরু করেছে ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পস (আইআরজিসি)।

সোমবার (৬ এপ্রিল) আইআরজিসির জনসংযোগ বিভাগের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এই সমন্বিত অভিযানের প্রথম ধাপে তাদের নৌবাহিনী নিখুঁতভাবে ইসরায়েলি মালিকানাধীন কন্টেইনার জাহাজ 'এসডিএন৭'-এ ক্রুজ মিসাইল দিয়ে আঘাত হেনেছে। এছাড়া, ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের উত্তর ও দক্ষিণাঞ্চল, হাইফার কৌশলগত স্থাপনা, বীরশেবার রাসায়নিক কারখানা এবং পেতাহ টিকভাতে ইসরায়েলি বাহিনীর একটি সমাবেশস্থলে আঘাত হেনেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

 

আইআরজিসি আরও জানিয়েছে, ৫ হাজারেরও বেশি নাবিক এবং মেরিন সেনা বহনকারী মার্কিন উভচর রণতরী 'এলএইচএ৭' ইরানের হামলার মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয়েছে। সংগঠনটি জানায়, অভিযানের অপর একটি ধাপে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের যৌথভাবে পরিচালিত একটি ড্রোন উৎপাদন কেন্দ্র এবং কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটিতে অবস্থানরত বেশ কয়েকটি সামরিক উড়োজাহাজে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সফল হামলা চালানো হয়েছে। আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের নৌবাহিনী হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে জাহাজ চলাচলের ওপর সার্বক্ষণিক নজরদারি রাখছে এবং শত্রুদের বিন্দুমাত্র অপতৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।

 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা ও কমান্ডারদের হত্যার উদ্দেশ্যে বিমান হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ অবৈধ ও আগ্রাসী যুদ্ধ চাপিয়ে দেয়। এর জবাবে ইরান পুরো অঞ্চলজুড়ে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক এবং বাণিজ্যিক সম্পদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে ৯৮ দফায় প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। এছাড়া, হরমুজ প্রণালির নিরাপত্তা বজায় রাখার স্বার্থে আগ্রাসী শক্তি এবং তাদের সহযোগীদের সাথে সংশ্লিষ্ট তেল ও গ্যাস ট্যাংকারগুলোর জন্য ট্রানজিট বন্ধ রেখেছে ইরান।

 

তথ্যসূত্র: প্রেস টিভি

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন