আন্তর্জাতিক

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় ইরানে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির ফরেনসিক কর্তৃপক্ষের প্রধান আব্বাস মাসজেদি আরানি। সাম্প্রতিক সংঘাত ও যুদ্ধের প্রেক্ষাপটে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

ইরানের সংবাদমাধ্যম মিজান অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে মাসজেদি আরানি বলেন, "মার্কিন-ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।" তিনি আরও জানান, নিহতদের মধ্যে প্রায় ৪০ শতাংশের মৃতদেহ প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। বীভৎসতা ও পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে এই শনাক্তকরণ প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে।


ফরেনসিক প্রধান জানান, বর্তমানে ফরেনসিক বিশেষজ্ঞরা দেশটির বিচার বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। ডিএনএ পরীক্ষা এবং অন্যান্য বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে অজ্ঞাত পরিচয় মরদেহগুলো শনাক্ত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে হতাহতদের পরিচয় নিশ্চিত করে তাদের পরিবারের কাছে হস্তান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে ফরেনসিক দলগুলো।


উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন চরম অস্থিতিশীল। ইরানের এই দাবি ওই অঞ্চলে চলমান সংঘাতের ভয়াবহতাকেই তুলে ধরেছে।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন