আন্তর্জাতিক

মার্কিন-ইসরায়েলি হামলায় খামেনির মেয়ে ও নাতি নিহত, দাবি ইরানি গণমাধ্যমের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির মেয়ে ও নাতি-নাতনি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এক যৌথ হামলায় নিহত হয়েছেন। ইরানি সংবাদমাধ্যমের বরাতে বার্তাসংস্থা রয়টার্স আজ রোববার এই তথ্য জানিয়েছে। এই হামলায় খামেনির পরিবারের একাধিক সদস্য প্রাণ হারালেও, খামেনি নিজে বেঁচে আছেন কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন যে, তাদের এই হামলায় খামেনি প্রাণ হারিয়েছেন। তবে, ইরানের পক্ষ থেকে সুপ্রিম লিডারের মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা নিশ্চিতকরণ আসেনি।

 

এদিকে, ইরানে যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান কতদিন স্থায়ী হবে, তা নিয়ে সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানে তাদের এই হামলা দীর্ঘস্থায়ী হতে পারে, আবার চাইলে দুই থেকে তিনদিনের মধ্যেও শেষ হতে পারে। অভিযান শেষে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের হাতে একাধিক বিকল্প বা ‘অপশন’ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

প্রেসিডেন্ট ট্রাম্প এক্সিওসকে বলেন, তিনি চাইলে দীর্ঘ লড়াইয়ে গিয়ে সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারেন। আবার বিপরীতক্রমে, দুই থেকে তিনদিনের মধ্যে হামলা শেষ করে ইরানিদের এই কড়া বার্তাও দিতে পারেন যে, তারা যদি পুনরায় পারমাণবিক কার্যক্রম শুরু করে, তবে কয়েক বছর পর যুক্তরাষ্ট্র আবারও তাদের সঙ্গে দেখা করবে অর্থাৎ পুনরায় হামলা চালাবে।

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন