আন্তর্জাতিক

মার্কিন-ইসরায়েলি হামলায় ২০ দিনের শিশুর মৃত্যু, ইরানে শোকের ছায়া

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের কাজভিন শহরে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত মাত্র ২০ দিন বয়সী এক শিশুর জানাজা সম্পন্ন হয়েছে। শিশু মোহাম্মদ আলী কায়ালহার এই মর্মান্তিক মৃত্যুতে পুরো দেশে শোকের ছায়া নেমে এসেছে।

ইরানি সংবাদ সংস্থা ফার্স-এর প্রকাশিত একটি ভিডিও ক্লিপে দেখা যায়, শোকাতুর এক ব্যক্তি শিশু কায়ালহার সাদা কাফন পরানো নিথর দেহটি উঁচিয়ে ধরে আছেন। এ সময় সেখানে উপস্থিত বিশাল জনতাকে শিশুটির অকাল মৃত্যুতে শোক প্রকাশ করতে এবং ক্ষুব্ধ স্লোগান দিতে দেখা যায়।

 

তেহরান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রাজধানী তেহরানের মাজিদিয়া আবাসিক এলাকায় চালানো এক ভয়াবহ হামলায় শিশুটি তার মা ও ভাইয়ের সঙ্গে প্রাণ হারায়। ২০ দিনের এই নিষ্পাপ শিশুর মৃত্যু যুদ্ধের ভয়াবহতাকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে দেশটিতে বেসামরিক নাগরিক বিশেষ করে শিশুদের ওপর হামলার ঘটনা নিয়মিত বাড়ছে। পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক সপ্তাহের এই রক্তক্ষয়ী যুদ্ধে ইরানে এ পর্যন্ত অন্তত ২০৪ জন শিশু নিহত হয়েছে।

 

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই যুদ্ধে বেসামরিক ও শিশুদের প্রাণহানি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ২০ দিনের এই শিশুর জানাজা এবং শোক মিছিল বর্তমানে যুদ্ধের বিরুদ্ধে ইরানিদের প্রতিবাদের একটি বড় প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন