আন্তর্জাতিক

মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বাড়িতে হামলার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়কারী সর্বোচ্চ অপারেশনাল কমান্ড ইউনিট 'খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স'-এর মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি হুমকি দিয়েছেন যে, তাদের সশস্ত্র বাহিনী "এই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি কমান্ডার এবং রাজনৈতিক কর্মকর্তাদের" বাড়িঘর লক্ষ্য করে হামলা চালাবে।

তিনি একে একটি "প্রতিশোধমূলক ব্যবস্থা" হিসেবে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল "বিভিন্ন শহরে ইরানি বেসামরিক নাগরিকদের বাড়িঘর লক্ষ্য করে হামলা চালাচ্ছে" বলে অভিযোগ করার পর তিনি এই হুঁশিয়ারি দেন।

 

চলমান এই যুদ্ধে এ পর্যন্ত বেশ কয়েকজন ইরানি সামরিক কমান্ডার এবং কর্মকর্তা নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনেই নিহত হন।

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন