আন্তর্জাতিক

মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে সতর্কতা, ন্যাটো সদস্যদেশের ওপর সীমিত হামলা চালাতে পারেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক মূল্যায়নে উঠে এসেছে, ন্যাটোর ঐক্য ও সংহতি পরীক্ষা করতে আগামী কয়েক বছরের মধ্যে জোটের কোনো সদস্য দেশে সীমিত আকারের হামলা চালাতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পোল্যান্ড বা বাল্টিক অঞ্চলকে লক্ষ্য করে এই ধরনের উস্কানিমূলক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে প্রত্যাশিত সাফল্য না পেলে বা সম্মানজনকভাবে বের হয়ে আসার পথ না পেলে পুতিন ন্যাটোকে লক্ষ্য করে উত্তেজনা বাড়াতে পারেন। এর মধ্যে সাইবার হামলা থেকে শুরু করে ন্যাটোর 'আর্টিকেল ৫' (যেখানে এক সদস্যের ওপর হামলাকে সবার ওপর হামলা হিসেবে গণ্য করা হয়) সরাসরি সক্রিয় না হওয়ার মতো সীমিত আকারের সামরিক অনুপ্রবেশ ঘটানোর পরিকল্পনা থাকতে পারে।

 

সম্প্রতি ন্যাটোর আকাশসীমায় একাধিক রাশিয়ান ড্রোন ঢোকার ঘটনা ঘটেছে। চলতি সপ্তাহে জার্মানিতে একটি বিমানে বিস্ফোরক ভর্তি ড্রোনের উপস্থিতি পাওয়া গেছে, যা রাশিয়ার গোয়েন্দা সংস্থার কাজ বলে ধারণা করছে মার্কিন কর্মকর্তারা। এ বিষয়ে ন্যাটো জানিয়েছে, তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক ও প্রস্তুত রয়েছে।

সূত্র: সিএনএন

আরও পড়ুন