আন্তর্জাতিক, আরব

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। যুদ্ধবিরতি নিয়ে প্রাথমিক সমঝোতার আলোচনা স্থবির হয়ে পড়ার মধ্যেই উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে নতুন হামলা চালানোর দাবি করেছে তেহরান। এর জবাবে বুধবার রাতভর ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

ইরানের দাবি, জর্ডান, কুয়েত ও বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের সামুদ্রিক সক্ষমতা দুর্বল করতে এবং হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করতে ছয় ঘণ্টাব্যাপী অভিযান চালানো হয়েছে।


সেন্টকমের তথ্য অনুযায়ী, বন্দর আব্বাস, গ্রেটার তুনব দ্বীপসহ বিভিন্ন এলাকায় কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও উপকূলীয় নজরদারি স্থাপনায় হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।


ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, আহভাজ শহরের একটি চিকিৎসাকেন্দ্রের কাছাকাছি হামলার পর সেখান থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে।


এদিকে কুয়েত জানিয়েছে, তারা কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।


এদিকে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। এই গুরুত্বপূর্ণ নৌপথ কার্যত বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।


সূত্র: বিবিসি


ডিবিসি/ এসএফএল

আরও পড়ুন