আন্তর্জাতিক

মার্কিন জাহাজ উপসাগরে ঢুকলে সাগরের তলদেশে পাঠিয়ে দেয়ার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পারস্য উপসাগরে কোনো মার্কিন জাহাজ প্রবেশ করলে তা ‘সাগরের তলদেশে’ পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির এক সামরিক মুখপাত্র এই সতর্কবার্তা দিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনীকে ‘যত দ্রুত সম্ভব’ এসকর্ট বা পাহারা দেওয়ার ঘোষণা দেওয়ার পর পরই এই হুঁশিয়ারি দিল ইরান।

এদিকে ইরান অভিযোগ করেছে যে, যুক্তরাষ্ট্র তাদের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, পারস্য উপসাগরের কেশম দ্বীপে অবস্থিত একটি লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্র যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এই কেন্দ্রের মাধ্যমে সমুদ্রের লবণাক্ত পানি পরিশোধন করে পানযোগ্য পানি তৈরি করা হতো। যুক্তরাষ্ট্রের এই কাজকে তিনি ‘স্পষ্ট ও মরিয়াভাবে অপরাধ’ বলে উল্লেখ করেছেন।

 

আরাঘচির ভাষ্য অনুযায়ী, এই হামলার ফলে অন্তত ৩০টি গ্রামের পানির সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরানের অবকাঠামোতে হামলা একটি বিপজ্জনক পদক্ষেপ, যার গুরুতর পরিণতি হবে। এই নজির যুক্তরাষ্ট্রই স্থাপন করেছে, ইরান নয়।’ 

 

সূত্র: আল জাজিরা

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন