যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কারণে ইরানের এয়ারলাইনসগুলোর পরিচালন ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে এর ফলে দেশের ফ্লাইট চলাচল কোনোভাবেই বন্ধ হবে না বলে জানিয়েছেন ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান আবুজার শিরৌদি।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় কর্তৃক নতুন নিষেধাজ্ঞা ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি জানান, এটি ইরানি জাতির বিরুদ্ধে একটি ব্যর্থ নীতির পুনরাবৃত্তি মাত্র। দশকের পর দশক ধরে দেশের বিমান পরিবহন খাত এই ধরনের নীতির মুখোমুখি হয়ে আসছে এবং ইরানি বিশেষজ্ঞরা তাদের দক্ষতা ও স্থিতিস্থাপকতার মাধ্যমে বারবার তা মোকাবিলা করেছেন।
শিরৌদি আরও উল্লেখ করেন য, এই ধরনের নিষেধাজ্ঞাগুলো কিছু ক্ষেত্রে যন্ত্রাংশ সংগ্রহ ও অপারেশনাল খরচ বাড়িয়ে দিলেও অতীতে দেশের ফ্লাইট অপারেশন বন্ধ করতে পারেনি এবং বর্তমানেও তা পুরোপুরি থামিয়ে দিতে পারবে না।
ডিবিসি/এসডব্লিউএন