আন্তর্জাতিক

মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে এক বিতর্কিত ও নজিরবিহীন সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। এবার মার্কিন পাসপোর্টের বিশেষ সংস্করণে যুক্ত হতে যাচ্ছে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। চলতি বছরের গ্রীষ্মকাল থেকেই এই সীমিত সংস্করণের পাসপোর্টটি বাজারে আনার পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই বিশেষ পাসপোর্টে অত্যাধুনিক ‘কাস্টমাইজড আর্টওয়ার্ক’ এবং ‘উন্নত ইমেজিং’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। 

 

পাসপোর্টের ভেতরের প্রচ্ছদে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বড় আকারের প্রতিকৃতি স্থান পাবে। ছবির চারপাশ ঘিরে থাকবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের অমর বাণী, জাতীয় পতাকা এবং সোনালি অক্ষরে খোদাই করা প্রেসিডেন্টের স্বাক্ষর।

 

রাজতন্ত্র থেকে মুক্তির আড়াইশ বছর পূর্তিতে কোনো একক নেতার ছবি পাসপোর্টে অন্তর্ভুক্ত করার এই সিদ্ধান্তটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সমালোচকদের মতে, এটি মার্কিন গণতান্ত্রিক ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক হতে পারে। 

 

তবে প্রশাসনের পক্ষ থেকে এটিকে একটি বিশেষ স্মারক হিসেবেই দেখা হচ্ছে। মূলত জাতীয় এই মাইলফলক উদ্‌যাপনের অংশ হিসেবেই এমন বিশেষ নকশার পাসপোর্ট তৈরির উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এটি কেবলমাত্র একটি নির্দিষ্ট মেয়াদের জন্য সীমিত সংখ্যায় ইস্যু করা হবে বলে ধারণা করা হচ্ছে।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন