আন্তর্জাতিক

মার্কিন প্রস্তাবের কড়া জবাব ইরানের: হরমুজের নিয়ন্ত্রণ ও ক্ষতিপূরণ দিতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের জবাবে তেহরানের পাল্টা প্রস্তাবে অবরুদ্ধ হরমোজ প্রণালির ওপর নিজেদের সার্বভৌমত্বের স্বীকৃতি এবং ক্ষতিপূরণ দাবি করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

সোমবার (১১ মে) ভোরে সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে, এই প্রস্তাবে ইরানের জব্দ করা সম্পদ ছাড় করার পাশাপাশি সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও দাবি জানানো হয়েছে।

 

রয়টার্সের প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বলা হয়েছে, লেবাননসহ সব ফ্রন্টে চলমান লড়াইয়ের অবসানও চাইছে ইরান। তবে পাল্টা প্রস্তাব নিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এখন পর্যন্ত দেশটির পরমাণু কর্মসূচির বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি।

 

পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো ইরানের এই পাল্টা প্রস্তাবকে "সম্পূর্ণ অগ্রহণযোগ্য" বলে আগেই প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

এর আগে রবিবার জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জানান, যুক্তরাষ্ট্র তাদের সর্বশেষ প্রস্তাবে একটি খুবই স্পষ্ট রেড লাইন (চূড়ান্ত সীমারেখা) নির্ধারণ করে দিয়েছে। 'ফক্স নিউজ সানডে'-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াল্টজ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাদের (ইরানের) কাছে কখনোই কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না এবং তারা বিশ্ব অর্থনীতিকে জিম্মি করতে পারবে না।

 

সূত্র: সিএনএন

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন