আন্তর্জাতিক, অন্যান্য

মার্কিন রণতরীতে ৭ নাবিক নিহতের দাবি অস্বীকার সেন্টকমের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বৃহস্পতিবার (১৩ আগস্ট) জানিয়েছে যে, ইউএসএস আব্রাহাম লিংকনে মারামারিতে সাতজন নাবিকের মৃত্যু এবং ক্রুদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির খবরটি সম্পূর্ণ মিথ্যা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, বিমানবাহী এই রণতরীটিতে কোনো সেনাসদস্যের মৃত্যু হয়নি। তবে গত ৩ আগস্ট এক নাবিক জাহাজ থেকে সাগরে পড়ে গিয়েছিলেন, যাকে দ্রুত এবং নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।


কমান্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, সমুদ্রে ২৬০ দিনের বেশি সময় কাটানো, ১০ হাজারবার বিমান উড্ডয়ন এবং ১৫ লাখ পাউন্ড যুদ্ধাস্ত্র ব্যবহারের মতো কঠিন পরিস্থিতি পার করার পরও আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সদস্যরা মানসিকভাবে অটুট ও দৃঢ়প্রতিজ্ঞ রয়েছেন


সূত্র: ইরান ইন্টারন্যাশনাল


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন