যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর উপসাগরীয় অঞ্চলে মার্কিন রণতরি 'ইউএসএস আব্রাহাম লিংকন'-এ হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে গার্ড বাহিনী জানিয়েছে, মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকনে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সন্ত্রাসী আগ্রাসীদের জন্য স্থলভাগ ও সাগর ক্রমশ কবরস্থানে পরিণত হবে।
গত জানুয়ারি মাসের শেষ দিক থেকে আরব সাগরে অবস্থান করছিল ইউএসএস আব্রাহাম লিংকন। তবে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কোনো তথ্য জানানো হয়নি।
ডিবিসি/আরএসএল