আন্তর্জাতিক

মার্কিন সেনাদের মৃত্যুর জন্য ইরানকে বহুগুণ মূল্য দিতে হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জর্ডান ও উত্তর ইরাকে একাধিক হামলায় তিন মার্কিন সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় ইরানকে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন সেনার প্রাণহানির ঘটনা ঘটলে ইরানকে তার বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে। সোমবার (২০ জুলাই) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ডোনাল্ড ট্রাম্প তাঁর পোস্টে উল্লেখ করেন, ইরান যখনই কোনো মার্কিন সেনাকে হত্যা করবে, তখনই তাদের সেই হত্যার জন্য বহুগুণ বেশি খেসারত দিতে হবে। এই নির্দেশনা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যানিয়েল কেইন এবং সামরিক বাহিনীর প্রতিটি শীর্ষ নেতৃত্বের কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছে দেওয়া হয়েছে।

 

এদিকে পেন্টাগন নিশ্চিত করেছে যে গত সপ্তাহান্তে আলাদা দুটি হামলায় তিন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে দুজন জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে এবং একজন উত্তর ইরাকে নিহত হন। পেন্টাগন আরও জানায়, জর্ডানের হামলার ঘটনাস্থলে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় মানবদেহের অবশিষ্টাংশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। ফলে এই হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

সূত্র: সিএনবিসি

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন