ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিক ট্রাম্পের সমর্থিত মার্কিন ড্রোন প্রস্তুতকারক কোম্পানি 'পাওয়ারাস' মার্কিন সেনাবাহিনীর কাছে ড্রোন বিক্রি করবে। সম্প্রতি ব্লুমবার্গের একটি প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করে পাওয়ারাস-এর প্রতিষ্ঠাতা এই তথ্য জানিয়েছেন।
ব্লুমবার্গের ওই প্রতিবেদন অনুসারে, ফ্লোরিডা-ভিত্তিক এই কোম্পানির কাছ থেকে ঠিক কী পরিমাণ ইন্টারসেপ্টর ড্রোন কেনা হবে তা প্রকাশ করা না হলেও, মার্কিন বিমান বাহিনী চুক্তিটিতে সম্মত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্টে পাওয়ারাস-এর প্রতিষ্ঠাতা ব্রেট ভেলিকোভিচ বলেন, এটি ড্রোনের ক্ষেত্রে আমেরিকার আধিপত্য বিস্তারের বিষয়। ড্রোনের হুমকি এখন বাস্তব এবং তা আমাদের দোরগোড়ায়। সস্তা ড্রোনগুলো প্রতিনিয়ত ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করছে, যার ফলে আমেরিকার যোদ্ধারা ঝুঁকির সম্মুখীন হচ্ছেন।
তিনি আরও যোগ করেন, আধুনিক যুদ্ধের অর্থনীতি পুরোপুরি বদলে গেছে, আর এই পরিবর্তনের সাথে তাল মেলাতে আমরা অনেকটা পিছিয়ে পড়েছিলাম। আমাদের প্রযুক্তি সেই চিত্রটাই বদলে দেবে। এটি মূলত আমেরিকানদের জীবন বাঁচানোর একটি প্রচেষ্টা।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি