দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাবে পাল্টা সামরিক পদক্ষেপ শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী। মঙ্গলবার রাতে ইরানের স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
ইরানের তাসনিম ও ফার্স বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটির দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইরানি বাহিনী।
মঙ্গলবার রাতে দেওয়া এক বিবৃতিতে ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর জনসংযোগ বিভাগ জানিয়েছে, মার্কিন সামরিক আগ্রাসনের বিরুদ্ধে একটি ‘অনুশোচনা জাগানিয়া প্রতিক্রিয়া’ ইতোমধ্যেই শুরু হয়েছে। পরিস্থিতি এখনো পরিবর্তনশীল এবং বিস্তারিত তথ্য ক্রমাগত হালনাগাদ করা হচ্ছে।
সূত্র: মেহের নিউজ এজেন্সি