আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দিয়েছি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন হামলায় ইরান অনেকটাই ‘প্রস্তর যুগে’ ফিরে গেছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প।মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক অভিযানের বিষয়ে তিনি এই মন্তব্য করেন।

সংবাদমাধ্যমটিকে ট্রাম্প জানান, ইরানিদের ‘ক্ষমতা অনেকাংশেই চূর্ণ করা হয়েছে’। কথিত এই ব্যাপক ক্ষয়ক্ষতির বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, এখন তাদের হাতে নামমাত্র কিছু অবশিষ্ট আছে, তবে মূল শক্তি ধ্বংস করে দেওয়া হয়েছে। 

 

উদাহরণস্বরূপ, তাদের সামরিক বাহিনীর ১৫৯টি জাহাজ ছিল, যার সবগুলোই এখন সমুদ্রের তলদেশে। তিনি আরও দাবি করেন, তাদের ২০০টি উড়োজাহাজ ছিল, যার সবই এখন ধ্বংসপ্রাপ্ত। তাদের রাডার ব্যবস্থা ও বিমান-বিধ্বংসী অস্ত্র সবই শেষ। এমনকি তাদের অস্ত্র তৈরির সক্ষমতাও প্রায় ৮৪ শতাংশ বিলুপ্ত হয়ে গেছে।

 

ট্রাম্পের ভাষায়, চার মাস আগে তারা যেমন ছিল, এখন তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন একটি দেশে পরিণত হয়েছে। 

 

তিনি দাবি করেন, এই চার মাসের ব্যবধানে যদিও  আমরা তাদেরকে পেছনের যুগে পাঠিয়ে দিয়েছি ,তবে এর পরও তাদের হাতে এখনও কিছু ক্ষেপণাস্ত্র ও সামান্য সামরিক সক্ষমতা রয়ে গেছে। সবশেষে তিনি যোগ করেন, ইরান একসময় মধ্যপ্রাচ্যের ত্রাস ছিল, তবে তারা কোনোভাবেই আমাকে চোখ রাঙাতে বা ভয় দেখাতে পারত না।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/আরপিডি

আরও পড়ুন