আন্তর্জাতিক

মালদ্বীপে প্রবাসীদের ফুটসাল টুর্নামেন্টে মহানগর পশ্চিমের জয়

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৯ই ডিসেম্বর ২০২৫ ০৭:৫৫:৫৮ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্যে মালদ্বীপে প্রথমবারের মতো প্রীতি ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করেছে প্রবাসী ফোরাম মালদ্বীপ।

রাজধানী মালেতে অনুষ্ঠিত এই খেলায় প্রবাসীদের দুটি দল অংশ নেয় এবং রোমাঞ্চকর ম্যাচে ৩–১ গোলের ব্যবধানে জয় লাভ করে মহানগর পশ্চিম দল। বিজয়ী দলের নেতৃত্বে ছিলেন বেলায়েত এবং মহানগর পূর্ব দলের অধিনায়ক ছিলেন বাবু মিয়া মুন্সী।
 

খেলার শুরু থেকেই দুই দলের আক্রমণ ও পাল্টা আক্রমণে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শত শত প্রবাসী দর্শক প্রবাস জীবনের ব্যস্ততা ভুলে মাঠের চারপাশে ভিড় জমান। পোস্টাল ভোট নিবন্ধন ও সচেতনতামূলক প্রচারণা ত্বরান্বিত করার পাশাপাশি প্রবাসীদের ক্রীড়া-বিনোদনের সুযোগ বাড়াতে বাংলাদেশ হাইকমিশনের প্রতি আহ্বান জানান আয়োজক বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সেক্রেটারি সাজ্জাদ হোসেন।
 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন