আন্তর্জাতিক, এশিয়া

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি নিবন্ধন শুরু

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ৮ই নভেম্বর ২০২৫ ০৮:০৯:০০ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশির বিদেশে থেকেও জাতীয় নির্বাচনে অংশগ্রহণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে মালদ্বীপে শুরু হয়েছে এনআইডি নিবন্ধন কার্যক্রম। এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং প্রবাসীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

দূতাবাসের হলরুমে আয়োজিত এই সভায় নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রবাসীদের নানা প্রশ্নের উত্তর দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. নাজমুল ইসলাম।

 

সভায় প্রবাসীদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। 

 

আয়োজকরা জানান, এই এনআইডি নিবন্ধন কার্যক্রম শুধু ভোটাধিকারই নিশ্চিত করবে না, বরং প্রবাসীদের দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকেও শক্তিশালী করবে।

 

এই উদ্যোগে মালদ্বীপ প্রবাসীরা আনন্দ প্রকাশ করেছেন এবং ভোটাধিকার নিশ্চিতকরণ ও এনআইডি কার্যক্রম বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ডি. এম. আতিকুর রহমান। এছাড়া মিশনের শ্রম কাউন্সিলর মোঃ সোহেল পারভেজ এবং মালদ্বীপ বিএনপি'র সভাপতি মোঃ খলিলুর রহমানও উপস্থিত ছিলেন।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন