বাংলাদেশ, জাতীয়

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২২ জুন) সকালে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ১৮ ঘণ্টার সংক্ষিপ্ত মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের সরকার প্রধান কার্যালয়ে পৌঁছালে তাঁকে উষ্ণ স্বাগত ও লালগালিচা সংবর্ধনা জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সেখানে বাংলাদেশের সরকার প্রধানকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

 

বৈঠক শেষে দুই দেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষর ও নোট বিনিময় হয়। এই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা এবং সেখানে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের বৈধকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

 

এর আগে, রবিবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৩টায় মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ও কয়েকটি সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন করে আজই চীনের উদ্দেশে কুয়ালালামপুর ত্যাগ করার কথা রয়েছে তাঁর।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন