বিবিধ, প্রবাস

মালয়েশিয়ায় বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মালয়েশিয়ায় দোয়া ও আলোচনা সভা আয়োজন করেছে বাংলাদেশি ব্যবসায়ী কমিউনিটি সুবাংজায়া শাখা।

রাজধানী কুয়ালালামপুরের অদূরে সুবাংজায়ায় মো. জামাল আবদুল্লার সভাপতিত্বে এবং মো. ইমন হাসান ও হাফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো. কাজী সালাউদ্দিন। 

 

এছাড়াও আলোচনায় অংশ নেন প্রফেসর শফিউর রহমান, মো. রাজিব, বদিউজ্জামাল বেদন, মো. মফিজুর রহমান ও মো. বাবুসহ আরও অনেকে। সভার শুরুতেই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন