প্রবাস

মালয়েশিয়ায় ৬৪টি দলের সমন্বয়ে হবে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২রা ডিসেম্বর ২০২৫ ০৮:৫৫:১৬ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ায় প্রথমবারের মতো ৬৪টি দলের সমন্বয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিজয় দিবস ব্যাডমিন্টন কাপ’।

আগামী ২১শে ডিসেম্বর কুয়ালালামপুরের চান সো-লিনের 'ম্যাট্রিক শাটল কোর্টে' দিনব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।


এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সভাপতি আব্দুল মোবিন ভুইয়া জানান, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ৬০ হাজার টাকা, রানার আপ ৩৬ হাজার টাকা এবং দ্বিতীয় রানার আপ ১৫ হাজার টাকা পুরস্কার। সংবাদ সম্মেলনে খেলার নিয়মাবলি তুলে ধরেন আলি আজগর মিলন ও হাফিজুর রহমান লিমন।

 

নিবন্ধনের শেষ তারিখ ১৮ ডিসেম্বর। আয়োজকরা প্রবাসী বাংলাদেশিদের মাঠে এসে খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছেন।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন