গত ফেব্রুয়ারিতে মিনাবের শাজারেহ তাইয়িবা স্কুলে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার শিকার ভুক্তভোগীদের স্মরণে তেহরানে আয়োজিত একটি শিল্প প্রদর্শনী পরিদর্শন করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
প্রদর্শনীতে বক্তব্য দেওয়ার সময় আব্বাস আরাঘচি বলেন, মিনাব স্কুলের শিক্ষার্থীরা ইরানের জন্য একটি 'বীরত্বপূর্ণ প্রতীকে'। এই হামলার ক্ষত ইরানের জনগণ কোনোদিনই ভুলবে না, ক্ষমাও করবে না।
উল্লেখ্য, ইরানে যুদ্ধ শুরুর প্রথমদিনে ২৮ ফেব্রুয়ারি মিনাবের শাজারেহ তাইয়িবা স্কুলে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এতে প্রায় ২০০ শিশু ও প্রাপ্তবয়স্ক নিহত হন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি মিনাবের শাজারেহ তাইয়িবা স্কুলে ওই হামলায় অন্তত ১৬৮ শিশু ও ১৪ জন শিক্ষক মারা যান।
ডিবিসি/এসডব্লিউএন