রাজধানী

মিরপুরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ২৩ জনকে উদ্ধার

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেড় ঘণ্টার চেষ্টায় রাজধানীর মিরপুর-২ এ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিপরীত পাশে একটি বহুতলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

দুপুর ২টার দিকে ভবনটির তৃতীয় তলায় আগুন লাগে। এ ঘটনায় ভবনের ভেতরে আটকে পড়া প্রায় ২৩ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। যার মধ্যে ১৩ জন পুরুষ ও ১০ জন নারী। উদ্ধারকৃতদের মধ্যে একজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এর আগে দুপুরে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করলেও পরে আরও দুটি ইউনিট তাদের সাথে যুক্ত হয়। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ এখনও জানা যায়নি।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন