বাংলাদেশ, রাজধানী

মিরপুরে বাসে আগুন: দগ্ধ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ১৪ই নভেম্বর ২০২৫ ১০:৪৪:৩২ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর মিরপুরের বেড়িবাঁধ এলাকায় দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি বাসে দগ্ধ হয়ে এক পরিবহণ শ্রমিক নিহত হয়েছেন।

শাহ আলী থানা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১৩ই নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বেড়িবাঁধ এলাকায় প্রধান সড়কে ‘কিরণমালা’ পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় বাসে দুইজন পরিবহণ শ্রমিক ছিলেন। তাদের একজন দগ্ধ হয়ে আগুন থেকে বাঁচতে পাশের নদীতে পানিতে লাফ দেন।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পানিতে লাফ দেয়া ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন