মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং সাক্ষাৎ করতে তিনি ওই হাসপাতালে যান। এ সময় জামায়াত সেক্রেটারি মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং মহান রবের কাছে তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন।
সাক্ষাৎকালে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
ডিবিসি/পিআরএএন