ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়, রাজনীতি, রাজধানী

মির্জা ফখরুলের নিষেধ উপেক্ষা করে বিএসএমএমইউ'তে বিএনপি নেতাকর্মীরা

মির্জা ফখরুলের নিষেধ উপেক্ষা করে বিএসএমএমইউ'তে বিএনপি নেতাকর্মীরা

জাতীয়, রাজনীতি, রাজধানী

মির্জা ফখরুলের নিষেধ উপেক্ষা করে বিএসএমএমইউ'তে বিএনপি নেতাকর্মীরা

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ২৫শে মার্চ ২০২০ ১০:৪০:১৪ অপরাহ্ন

করোনা আতংকের মধ্যেই মির্জা ফখরুলের নিষেধ উপেক্ষা করে বিএসএমএমইউ'তে বিএনপি নেতাকর্মীরা।

বয়স ও মানবিক বিবেচনায় দুই শর্তে ৬ মাসের জন্য দণ্ড স্থগিত করে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে। খালেদা জিয়ার মুক্তির ঘোষণা আসার পরপরই করোনাভাইরাসের সংক্রমণের কারণে হাসপাতাল বা গুলশানের বাসভবনের সামনে ভিড় না করতে নির্দেশ দিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই নির্দেশ দেন তিনি। তবে এই মুহূর্তে হাসপাতাল চত্বরে অগণিত নেতাকর্মী অবস্থান করছেন।

কিন্তু আজ সকাল থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল চত্বরে বিএনপির পেশাজীবি ডাক্তারদের সংগঠন ড্যাব,  আইনজীবীরা আসতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এদের পাশাপাশি ঢাকা মহানগর বিএনপির, ছাত্রদল ও যুবদলসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মী হাসপাতালে চত্বরে সমবেত হন।

উপস্থিত পুলিশ সদস্যরা বিএনপির নেতাকর্মীদের হাসপাতাল চত্বর ত্যাগ করার আহ্বান জানান বারবার। পুলিশ করোনাভাইরাসের সংক্রমণের সতর্কতা উল্লেখ করলেও নেতাকর্মীরা সেখানেই অবস্থান করছে।

আরও পড়ুন