খেলাধুলা, ফুটবল

আবারও পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড গড়লেন মেসি

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বকাপের শেষ ষোলোর বাঁচা-মরার লড়াইয়ে মিশরের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। তবে ম্যাচের শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর সমতায় ফেরার সুবর্ণ সুযোগ এলেও, পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন আলবিসেলেস্তে অধিনায়ক লিওনেল মেসি।

এই নিয়ে এবারের বিশ্বকাপে টানা দ্বিতীয়বার পেনাল্টি মিস করলেন মেসি। এর আগে গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেও তার পেনাল্টি সেভ হয়েছিল। সেই ম্যাচে অবশ্য আর্জেন্টিনা ২-০ গোলে জিতেছিল।

 

শুটআউট বাদ দিলে, এক বিশ্বকাপে দুইবার পেনাল্টি মিস করা প্রথম খেলোয়াড় এখন মেসি। তার ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট চারটি পেনাল্টি মিস হলো বিশ্বকাপে। এটিও একটি রেকর্ড। 

 

এবারের বিশ্বকাপের আগে রেকর্ডটা ছিল যুগ্মভাবে ঘানার সাবেক স্ট্রাইকার আসামোয়া জিয়ান ও মেসির। দুজনেরই ২টি করে পেনাল্টি মিস ছিল। এবারের বিশ্বকাপে দুই পেনাল্টি মিস করে সে রেকর্ডটা একান্তই নিজের করে নিয়েছেন মেসি। আজ পেনাল্টি মিস করে তিনি গড়লেন আরও এক বিব্রতকর বিশ্বরেকর্ড।

 

ম্যাচের প্রথম ১০ মিনিটে বেশ এলোমেলো ফুটবল খেলেছে আর্জেন্টিনা। মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে না পেরে বারবার বল হারিয়েছে স্কালোনির শিষ্যরা। আর্জেন্টিনার এই ছন্নছাড়া রক্ষণভাগের সুযোগ নিয়ে ম্যাচের ১৫ মিনিটেই লিড নেয় মিশর। মারওয়ান আত্তিয়ার চমৎকার ক্রস থেকে নিখুঁত হেডে বল জালে জড়ান মিশরীয় ডিফেন্ডার ইয়াসের ইব্রাহিম। ১-০ গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা।


পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি আর্জেন্টিনা। ম্যাচের ১৯ মিনিটেই পেনাল্টি পায় তারা। সমতায় ফেরার এই মহাগুরুত্বপূর্ণ মুহূর্তে স্পট কিক নিতে আসেন অধিনায়ক লিওনেল মেসি। তবে ডান দিকের নিচু কোণ ঘেঁষে নেওয়া তার শটটি দুর্দান্ত দক্ষতায় রুখে দেন মিশরের গোলকিপার মোস্তফা শোবের। ফলে সমতায় ফেরা হয়নি আর্জেন্টিনার।


শেষ ষোলোর এই হাইভোল্টেজ ম্যাচে সমতায় ফিরতে এখন মরিয়া হয়ে লড়ছে আলবিসেলেস্তেরা।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন