আন্তর্জাতিক

মিশরে ৫.৪ মাত্রার ভূমিকম্প, কাঁপল ইসরায়েলও

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মিশর উপকূলে ৫.৪ মাত্রার এক মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। ভূগর্ভস্থ মাত্র ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন এই ভূমিকম্পের ঝাঁকুনি মিশর ছাড়াও পার্শ্ববর্তী দেশ ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে স্পষ্টভাবে অনুভূত হয়েছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার (প্রায় ৬ মাইল) গভীরে।

 

ভূমিকম্পের পরপরই মিশরীয় রেড ক্রিসেন্ট সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় যেসকল গভর্নরেটে ভূকম্পন অনুভূত হয়েছে, সেগুলোতে তাদের জরুরি সাড়াদান ও উদ্ধার পরিকল্পনা সক্রিয় করেছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো ধরনের হতাহত বা বড় ধরনের সম্পদ ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

পরিস্থিতি মূল্যায়নের পাশাপাশি এক বিবৃতিতে রেড ক্রিসেন্ট স্থানীয় বাসিন্দাদের যেকোনো ক্ষতিগ্রস্ত বা ফাটল ধরা ভবন এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে বিভ্রান্তি এড়াতে কেবল সরকারি ও দায়িত্বশীল সূত্রের আপডেটের ওপর নির্ভর করতে অনুরোধ করা হয়েছে। কর্তৃপক্ষ বর্তমানে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

 

সূত্র: টাইমস অব ইসরায়েল

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন