বাংলাদেশ, জাতীয়

মুজিববর্ষ পালনে ৯৮২ কোটি টাকা ব্যয় : অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমানের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, তৎকালীন আওয়ামী লীগ সরকার 'মুজিববর্ষ' উদযাপন উপলক্ষে মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় করেছে।

জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি, শেখ মুজিবের ছবি ও বেদী নির্মাণসহ সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি স্থাপন এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরির পেছনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এই বিপুল অর্থ ব্যয় করে। 

 

এছাড়া অর্থমন্ত্রী সংসদে আরও বলেন, ওই বছর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বছরের খাবার খরচ হিসেবেও ৩৫ কোটি টাকা দেখানো হয়েছে।

 

ডিবিসি/আরপিডি

আরও পড়ুন