বাংলাদেশ, জেলার সংবাদ

মুন্সিগঞ্জের এক্সপ্রেসওয়েতে লাশবাহী অ্যাম্বুলেন্সের চাকা পাংচার, আহত ৬

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে। এতে নারী ও শিশুসহ অ্যাম্বুলেন্সে থাকা ৬ যাত্রী আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরের বেজগাঁও এলাকায় মাওয়ামুখী লেনে ওই দুর্ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকা থেকে লাশ বহন করা অ্যাম্বুলেন্সটি শরীয়তপুরে যাচ্ছিলো। পথিমধ্যে বেজগাঁও এলাকায় এসে অ্যাম্বুলেন্সের চাকা আকস্মিক পাংচার হয়ে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সাথে ধাক্কা লাগে। এতে অ্যাম্বুলেন্সে থাকা ১০ যাত্রীর মধ্যে ৬ জন আহত হয়। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

 

এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতদের সকলের বাড়ি শরীয়তপুর জেলায়। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন