ফিফা ফুটবল বিশ্বকাপ নিয়ে চারদিকে যখন উন্মাদনা, ঠিক সেই মুহূর্তে মুন্সিগঞ্জের পদ্মাপাড়ে আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের সাথে আনন্দঘন সময় কাটালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।
শুক্রবার (২৬ জুন) বিকেলে তিনি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া পুরোনো ফেরিঘাট এলাকায় আসেন। এ সময় শিমুলিয়া ঘাটে তাঁকে অভ্যর্থনা জানান মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
পরে রাষ্ট্রদূত আগে থেকেই ঘাটে উপস্থিত শত শত আর্জেন্টাইন সমর্থকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন। তাঁর সাথে খেলায় অংশ নেন সংসদ সদস্য কামরুজ্জামান রতনও। রাষ্ট্রদূতের এই সফর ও প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে পদ্মাপাড়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
এর আগে, ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের মানুষের উন্মাদনা নিজ দেশে তুলে ধরার লক্ষ্যে তথ্যচিত্র নির্মাণের অগ্রগতি ও শুটিং কার্যক্রম পর্যবেক্ষণ করেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত।
ডিবিসি/আরএসএল