বাংলাদেশ, জেলার সংবাদ

মুন্সিগঞ্জে কালবৈশাখী ঝড়ের বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার ফজুশাহ এবং দীঘিরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আড়িয়ল এলাকার মনির ঢালীর ছেলে রিজান ঢালী এবং দীঘিরপাড় এলাকার জসিম খানের ছেলে আরাফাত রাকিব খান।


স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে ফজুশাহ এলাকায় নিজের কৃষিজমিতে কাজ করছিলেন রিজান ঢালী। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হলে তিনি গুরুতর আহত হন। অন্যদিকে, একই সময়ে দীঘিরপাড় এলাকায় রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হন আরাফাত রাকিব খান।


স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নূরে আলম সিদ্দিক জানান, বজ্রপাতে আহত ওই দুই যুবককে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার পর আমরা তাদের মৃত অবস্থায় পাই।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন