দেশের মধ্যাঞ্চলে শীতকালীন সবজি আবাদের জন্য বিখ্যাত মুন্সিগঞ্জের রামপাল ও বজ্রযোগিনী এলাকায় এবারও বিস্তীর্ণ জমিতে শাক-সবজির বাম্পার ফলন হয়েছে। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার দিয়ে বিষমুক্ত সবজি উৎপাদন করায় এখানকার ফসলের কদর ও চাহিদা দেশজুড়ে।
সদর উপজেলার অন্তত ২০টি গ্রামে উঁচু জমিতে আগাম শীতকালীন সবজি চাষ করা হয়েছে। পালংশাক, মুলা, শিম, বাঁধাকপি, ফুলকপিসহ বিভিন্ন সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। কৃ
ষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহাম্মদ হাবিবুর রহমান জানান, জৈব সার ব্যবহারে উৎপাদিত এসব সবজি গুণে ও মানে অনন্য। আবহাওয়া অনুকূলে থাকায় এবং বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকরা উচ্চ মূল্যের সবজি চাষে আগ্রহী হচ্ছেন। চলতি মৌসুমে জেলায় ৪ হাজার ৯শ হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
ডিবিসি/এমইউএ