বাংলাদেশ, জেলার সংবাদ

মুন্সিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন আরোহীর মর্মান্তিক মৃত্যু

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ৬ই ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫০:০৮ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রয়ারি) রাত ১০টার দিকে উপজেলার যশলং দরজারপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, চালকসহ তিন আরোহী সিপাহীপাড়া যাচ্ছিলেন। 

 

পথিমধ্যে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপর ব্যক্তিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন টঙ্গীবাড়ি উপজেলার আসলাম শেখের ছেলে সানিয়াত শেখ, আলম খানের ছেলে সাকিব খান এবং তুর্য।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন