বাংলাদেশ, জেলার সংবাদ

মুন্সিগঞ্জে সার ও বীজের চড়া দামে কৃষকের দুশ্চিন্তা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ১৫ই ডিসেম্বর ২০২৫ ০১:৫৫:১০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গত মৌসুমে বিপুল পরিমাণ আর্থিক লোকসানের ধকল কাটিয়ে আবারও নতুন করে আলু আবাদে মাঠে নেমেছেন মুন্সিগঞ্জের কৃষকরা।

দেশের আলু উৎপাদনের শীর্ষ এই জেলায় এখন চলছে জমি তৈরির ধুম। ভোর থেকে বিকেল পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তবে মৌসুমের শুরুতেই সার, বীজ ও কীটনাশকের চড়া দাম উৎপাদন খরচ বাড়িয়ে দিয়েছে, যা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি ২০২৪-২৫ মৌসুমে ৩৪,৭৫৮ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে, চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদনের কারণে প্রায়ই বিপাকে পড়েন এ অঞ্চলের কৃষকরা। ২০২১-২২ মৌসুমে ৩৭,৮৫০ হেক্টর জমিতে ১৩ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হলেও চলতি মৌসুমে আবাদের পরিমাণ কিছুটা কমেছে। গত মৌসুমে উৎপাদন খরচও ওঠাতে পারেননি অনেকে।

 

কৃষকদের অভিযোগ, বাজারে সারের সংকট ও উচ্চমূল্য তাদের ভোগাচ্ছে। এ অবস্থায় লোকসানের ঝুঁকি কমাতে কৃষিবিদ ড. মো. হাবিবুর রহমান কৃষকদের আলুর বিকল্প হিসেবে উচ্চমূল্যের সবজি আবাদের পরামর্শ দিয়েছেন। তবে কৃষকরা আলুর ন্যায্যমূল্য ও যথাযথ বিপণন ব্যবস্থার দাবি জানিয়েছেন।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন