জেলার সংবাদ

মুন্সীগঞ্জে বেড়াতে এসে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পুকুরে গোসল করতে নেমে জিতনী (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের লালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে লালবাড়ী এলাকায় জিতনী নামে এক শিশু পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ উদ্ধার পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জিতনীর বাবা আব্দুল জলিল পেশায় একজন শ্রমিক। পরিবারটি মাত্র দুই দিন আগে শেরপুর জেলা থেকে সিরাজদিখানের লালবাড়ী এলাকায় একটি ভাড়া বাসায় ওঠে। তাদের স্থায়ী বাড়ি শেরপুর জেলায়। জিতনী শেরপুর সদর উপজেলার চরসাপমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন