ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

কিশোরগঞ্জে মুসলিম আব্দুর রহমানের জানাজায় অশ্রুসিক্ত সনাতন ধর্মাবলম্বীরা

কিশোরগঞ্জে মুসলিম আব্দুর রহমানের জানাজায় অশ্রুসিক্ত সনাতন ধর্মাবলম্বীরা

সারা বাংলা

কিশোরগঞ্জে মুসলিম আব্দুর রহমানের জানাজায় অশ্রুসিক্ত সনাতন ধর্মাবলম্বীরা

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৮ই আগস্ট ২০২৬ ০৬:৪৮:০৫ অপরাহ্ন

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রবীণ মুসলিম ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য আব্দুর রহমানের (৯৫) জানাজায় অংশ নিয়ে শেষ বিদায় জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বী প্রতিবেশীরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে কটিয়াদী পৌর এলাকার কলামহলা দরগাহ জামে মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয়। মসজিদের ভেতরে যখন নামাজ চলছিল, তখন বাইরে দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে বিদায় জানান তারা। পরে তাকে পাশের সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

 

আব্দুর রহমান পূর্বপাড়া মহল্লার বাসিন্দা এবং দরগাহ জামে মসজিদের সাবেক কোষাধ্যক্ষ ছিলেন। সোমবার রাতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

জানাজায় অংশ নেওয়া শিক্ষক ইন্দ্রজিত কুমার সাহা ও সুজিত কুমার সাহা জানান, মরহুমের সঙ্গে তাদের পারিবারিকভাবে দীর্ঘদিনের গভীর ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। তাই শেষ শ্রদ্ধা জানাতে তারা ছুটে এসেছেন। সাবেক কাউন্সিলর বিপ্লব কুমার সাহা বলেন, ধর্ম মানুষের আত্মিক সম্পর্ককে আলাদা করতে পারে না, তিনি অত্যন্ত সদালাপী ও সাদা মনের মানুষ ছিলেন।

 

স্থানীয়দের মতে, আব্দুর রহমানের জানাজায় সনাতন ধর্মাবলম্বীদের এই উপস্থিতি কটিয়াদীর দীর্ঘদিনের পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের এক মানবিক দৃষ্টান্ত।

আরও পড়ুন