আন্তর্জাতিক

মেক্সিকোতে রেল ওভারপাস ধসে ১৫ জন নিহত

ময়ূখ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৪ঠা মে ২০২১ ০৬:৫৭:৫০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মেক্সিকোতে একটি সিটি রেল ওভারপাস ধসে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭০ জন ।

দেশটির ঝুঁকি ব্যবস্থাপনা ও নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, সোমবার রাতে একটি ট্রেন যাওয়ার সময় ওভারপাসটি ব্যস্ত রাস্তায় ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি বগি রাস্তার ওপর পড়ে যায় এবং এর নিচে আটকা পড়ে একটি কার।

ওভারপাসের ধ্বংসস্তূপ থেকে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে মেডিক্যাল ক্রু ও ফায়ার সার্ভিসের কর্মীরা।   

আরও পড়ুন