মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড 'ড্রাগ লর্ড' সার্ভান্তেসের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে দেশটি। অন্তত ২০টি রাজ্যে ছড়িয়ে পড়েছে সহিংসতা। জালিসকো প্রদেশে সহিংসতায় দেশটির নিরাপত্তা বাহিনী ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ সদস্য নিহত হয়েছেন।
মেক্সিকোর নিরাপত্তামন্ত্রী ওমার গারসিয়া হারফুচ এ তথ্য জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ১০ হাজার সেনা মোতায়েন করেছে মেক্সিকো সরকার।
গত রবিবার মেক্সিকোর জালিস্কো রাজ্য থেকে বিশেষ বাহিনীর হাতে ধরা পড়েন এল মেঞ্চো। পালানোর সময় গোলাগুলিতে গুরুতর আহত হন তিনি। পরে রাজধানী মেক্সিকো সিটিতে নেয়ার পথেই মৃত্যু হয় তার। নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রাজপথে নেমে আসে কার্টেল সদস্যরা। বাস-ট্রাক পুড়িয়ে ব্যারিকেড দেয়া হয় প্রধান সড়কগুলোতে। এই সহিংসতায় প্রাণ হারিয়েছেন ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ জন সদস্য। পাল্টা অভিযানে নিহত হয়েছে ৩০ জন কার্টেল অপরাধীও।
ডিবিসি/আরএসএল