রাজধানী

মেট্রোরেলের ঢাবি ও বিজয় সরণি স্টেশন চালু

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ১৩ই ডিসেম্বর ২০২৩ ০৬:০০:৫৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন খুলে দেওয়া হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল থেকেই এ দুটি স্টেশন থেকে যাত্রীরা মেট্টোরেলে চলাচল শুরু করেছেন।

ডিএমটিসিএলের ম্যানেজার প্রকৌশলী মাহফুজুর রহমান গণমাধ্যমে জানান, বুধবার সকাল থেকেই মেট্রোরেলের বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন খুলে দেওয়া হয়েছে। অন্যান্য স্টেশনের মতোই যাত্রীরা সকাল থেকেই স্টেশন দুটি ব্যবহার করতে পারছেন। তবে মেট্রোরেল চলাচলের সময় কিন্তু বৃদ্ধি করা হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে উদ্বোধনের ফলে শিক্ষার্থীদের জন্য যাতায়াতে নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। শিক্ষার্থীরা খুব সহজে ট্রেনে চড়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পারবেন। সবচেয়ে বেশি সুবিধা পাবেন উত্তরা ও মিরপুর এলাকার শিক্ষার্থীরা। বাকিরা ফার্মগেট স্টেশন থেকে ট্রেনে চড়ে অনায়াসে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পারবেন। অন্যদিকে মতিঝিল থেকেও আসা যাবে বিশ্ববিদ্যালয়ে। এছাড়া মেট্রোরেল ব্যবহার করে বিজয় সরণির স্টেশনেও যাত্রীরা চলাচল করতে পারবেন।

মেট্রোরেলের পথটির নাম দেওয়া হয়েছে এমআরটি লাইন-৬। ২০ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই পথে ১৭টি স্টেশন হবে। এরই মধ্যে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ঢাকা বিশ্ববিদ্যালয়, মতিঝিল স্টেশন চালু হয়েছে। এখন শুধু, কারওয়ান বাজার, শাহবাগ ও কমলাপুর স্টেশন বাকি। যদিও কমলাপুর পর্যন্ত মেট্রোরেল পথ নির্মাণ এখনো বাস্তবায়ন হয়নি।

আরও পড়ুন