বাংলাদেশ, জাতীয়

মেনন ও কামরুলের বিরুদ্ধে অভিযোগ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৫৭ মিনিট আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চব্বিশের জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং কামরুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

তাদের বিরুদ্ধে হত্যা, ষড়যন্ত্র এবং উস্কানিসহ মানবতাবিরোধী অপরাধের একাধিক অভিযোগ আনা হয়েছে। তদন্ত শেষে প্রসিকিউশন আজ এই অভিযোগ পেশ করে।

 

এছাড়া ২০১৬ সালে গাজীপুরে ৭ যুবককে জঙ্গি সাজিয়ে হত্যার অভিযোগে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক এবং সাবেক ডিবি প্রধান হারুনসহ ১০ জনের বিরুদ্ধেও অভিযোগ দাখিল করা হয়েছে। এটি ট্রাইব্যুনালে দায়ের করা এ ধরনের দ্বিতীয় মামলা।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন